আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ




অবসরে পাঠানো হলো পুলিশের আরও ২ কর্মকর্তাকে

বিসিএস পুলিশ ক্যাডারের আরও দুই কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে অবসরে পাঠানোর বিষয়ে আজ সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি হয়েছে।

অবসরে পাঠানো ওই দুই কর্মকর্তা হলেন- ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. আলমগীর আলম, বিপি- ৬৬৯১০০৬৯৭৭, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, অপরাধ তদন্ত বিভাগ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

অপর প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. মাহবুব হাকিম, বিপি- ৬৫৯১০০০০২৪, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি হয়। ওই তিন কর্মকর্তা হলেন- মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী।

তার আগে গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসর প্রদান করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১