ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে রোববার (২৩ অক্টোবর/২০২২) উপজেলা পরিষদ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর। বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক আহŸায়ক কামরুল হাসান দিবাকর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, পৌর জাতীয়পার্টির সভাপতি রতন চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, মইলাকান্দার আহŸায়ক আমজাদ হোসেন দেলোয়ার, জাতীয় পেশাজীবী সমাজের জেলা কমিটির আহŸায়ক মো. নুরুজ্জামান খান, অচিন্তপুর ইউনিয়নের আহŸায়ক আজিজুল হক, মাওহার সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, রামগোপালপুরের আহŸায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহŸায়ক মো. মজিবুর রহমান, মো. ফজলুল হক, ডৌহাখলার আহŸায়ক কারিম উদ্দিন, ছাত্র সমাজের লিমন হাসান, উজ্জল মিয়া প্রমুখ।