আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২২, ১:১৬ পূর্বাহ্ণ




আজ জেলা পরিষদ নির্বাচন : গৌরীপুরে লড়ছেন চারপ্রার্থী

সারাদেশে জেলা পরিষদ নির্বাচন আজ। ময়মনসিংহ জেলা পরিষদের ৫নং ওয়ার্ড গৌরীপুর উপজেলায় সদস্য পদে লড়ছেন চারপ্রার্থী। তারা হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান (হাতি), গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির (তালা), ঢাকার হকার্সলীগ নেতা ইঞ্জিনিয়ার জুলফিকার আলী (নলকূপ), ছাত্রলীগ নেতা মো. সম্রাট হোসেন শাওন (ঘুড়ি)।
উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার জানান, ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। সিসি (ক্লোজসার্কিট) ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে পুরো ভোট কেন্দ্র। এখানে উপজেলা পরিষদ, পৌরসভা ও দশটি ইউনিয়নের ১৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার কমল রায় জানান, ভোট কেন্দ্র ও ইভিএম সরঞ্জাম নিয়ে নির্বাচনের শতভাগ প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, নির্বাচন কেন্দ্র ও তার আশপাশ এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে। নির্বাচনের কোনরূপ বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
এদিকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শনিবার শেষ হলেও ভোটারদের সঙ্গে যোগাযোগ চলছেই। ভোটকেন্দ্রের চারপাশ পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের পোস্টারে উপজেলা পরিষদের মূল সড়কটি দৃশ্যপট বদলে গেছে। চায়ের দোকান ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নির্বাচনে রাজনৈতিক ক্ষমতা আর টাকার সরগরম ভেসে বেড়াচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১