আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৫, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ




পদ্মায় নিখোঁজ গৌরীপুরের নুরুজ্জামানের দুই মাসেও লাশের সন্ধান মিলেনি!

‘বাবা তো ফিরবেই; তিনি আমাকে রেখে মরতে পারেন না! দিনশেষ চুমু না দিলে তো বাবা ঘুমাতেই পারতো না, সেই বাবা আমাদের রেখে চলে যেতে পারেন না, সবাই তো বলে মারা গেছেন! এটা বিশ^াস করি না, কেননা দু’মাসেও তো বাবার লাশ খোঁজে আমরা পাইনি। আর কেউ মিথ্যা কথা বলবেন না, বাবা বেঁচে আছেন, তিনি ফিরবেন, আমাকে আবারও চুমু দিবেন, আমি চুমু দিলে বাবাও ঘুমাবেন। বাবাকে নিয়ে এমন আশার কথা শোনালো ছোট্ট শিশু লামিয়া আক্তার (৭)।
কথাগুলোর বলার সময় চারপাশে দাঁড়িয়ে থাকা স্বজনরা চোখের পানি সংবরণ করতে পারেননি। সে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু’র সমাধিতে ফুল দিতে না পেরে পদ্মা সেতু থেকে নদীতে ঝাাঁপিয়ে পড়া নুরুজ্জামানের দ্বিতীয় কন্যা। সে কাঁচপুর হাফেজ কাজী জালাল উদ্দিন কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে আরও জানায়, বাবা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। তাঁর জীবনের গল্প শোনাতেন। তিনিতো আমাদেরকেও ভালোবাসে, আদর করে, প্রতিদিন চকলেট, বিস্কুট, কেক নিয়ে আসেন। বাবা আসবে, আমাদেরকে নতুন ঘর বানিয়ে দিবে। সেখানে নিয়ে যাবেন।
নুরুজ্জামান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। জাতীয় শোক দিবসে সরকারি বিধিবিধানের জন্য বঙ্গবন্ধু’র সমাধিতে ফুলের তোড়া দিতে না পেরে ক্ষুব্দ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচন্ড ক্ষোভ আর আক্ষেপ জানিয়ে ১৫ আগস্ট দুপুর ২টা ৪০ মিনিটে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়েন।
প্রায় দু’মাস পদ্মারপাড়ে ঘুরেঘুরে ক্লান্ত দু’কন্যা মিম আক্তার ও লামিয়া আক্তার। মোছা. সফুরা বেগম শুক্রবার (১৪ অক্টোবর/২০২২) জানান, তার স্বামীর লাশের সন্ধ্যান মিলেনি। বড় মেয়ে মিম আক্তার কাঁচপুর হাফেজ কাজী জালাল উদ্দিন কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বাবার বাড়ি চুড়ালীতে ভিটেমাটি নেই; আশ্রয় নিয়েছে নানাবাড়ি ২নং গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামে। নানা আব্দুল হামিদও মারা গেছেন। এখানেও ওদের কোনো ঘর-বাড়ি নেই। এ প্রসঙ্গে সফুরা বেগম জানান, স্বামীর ইচ্ছেছিল কিছুদিনের মধ্যেই একটু জমি কিনে ওদের জন্য একটা বাড়ি করবেন। সেই স্বপ্ন পূরণ হলো না। এখন সন্তানদের নিয়ে দুর্বিষহ কষ্টে আছি। ওদেরকে নিয়ে রাত্রিযাপনের মতো আমাদের কোথায় ঠাঁই নেই। আমিও এখন গার্মেন্টে চাকুরী নিয়েছি, ওদের মুখে তো তিনবেলা আহার যোগাতে হবে!
স্বামীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ভিডিওতে আপনারা যা দেখেন, আমিও তা দেখেছি। ওইদিন ভোর ৪টায় উঠে সে তাহাজ্জুদের নামাজ পড়েছে এরপরে ফজরের নামাজ পড়েছে। তবে পুষ্পমাল্য দেয়ার জন্য টঙ্গীপাড়ায় যাবেন, সে কথা আমাকে জানায়নি। পরিবারটি অসহায়ত্বের বিষয়টি স্বীকার করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম। তিনি জানান, নুরুজ্জামান অত্যন্ত অতিদরিদ্র একজন মানুষ ছিলেন।
এ দিকে ছেলের এ মৃত্যু মেনে নিতে পারছেন না নুরুজ্জামানের মা হেলেনা বেগম। তিনি দাবী করেন, তার ছেলে মরতে পারে না। বঙ্গবন্ধু’র মাজারে ফুল দিতে পারে নাই। মনে ক্ষোভ ছিলো। সে জন্য মরে যেতে পারে না। তাকে গাড়ি থেকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। কেননা সে তাহাজ্জুতের নামাজসহ পাঁচওয়াক্ত নামাজ পড়তো। আমি এ হত্যাকান্ডের বিচার চাই।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান, ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের কোনো আলামত আমরা এখনও পাইনি। লাশ উদ্ধারে পদ্মা সেতুর ৮ নম্বর পিলার থেকে ২৬ নম্বর পিলারের চারপাশে খোঁজ করা হয়েছে। এখন পর্যন্ত লাশ পাওয়া যায়নি। তিনি আরো জানান, ওই প্রাইভেটকার চালক আজিজুল ইসলাম এবং নুরুজ্জামানের বন্ধু ওমর ফারুককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে আদালত তাদের জামিন দিয়েছেন।
নুরুজ্জামান ছিলো চার ভাই আর তিন বোনের মাঝে সে তৃতীয়। প্রায় ১৫বছর যাবত নারায়নগঞ্জের কাঁচপুর এলাকায় পোশাক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। নুরুজ্জামানের ছোট ভাই আবুল কাসেম যুগান্তরকে জানান, সে মরতে পারে না। তাকে পানিতে ফেলে মারা হয়েছে। জড়িতদের বিচার চাই।
জানা যায়, বঙ্গবন্ধু’র সমাধিতে ফুল দিতে যান পোশাক কর্মী নুরুজ্জামান। সে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওতে তিনি বলেন, এখানে (বঙ্গবন্ধুর সমাধি) শুধু দেখলাম মন্ত্রী, মিনিস্টার তারাই শুধু! আর তাদের কিছু লোক আর শুধু প্রশাসন। তারাই কি দেশের সবকিছু? তারাই কি শুধু দেশে ভূমিকা রাখে? আমাদের কি কিছুই ভূমিকা নাই? সরকার নিজে বলেছে, ৮০ শতাংশ অর্থ আয় হয় গার্মেন্টস থেকে। গার্মেন্টস পোশাক শ্রমিকদের শ্রম দিয়ে। তাদের ভূমিকা কোথায় গেল? তাদের অধিকার চাই, তাদের স্বাধীনতা চাই।
ওই ভিডিও বক্তব্যে আরও বলেন, আমি সাধারণ একজন মানুষ। আমার কথার দাম দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু আমি মনে করি, বিষয়টা একদম ছোটখাটো না, বিষয়টা অনেক জটিল। স্বাধীন দেশে আমরা যদি মনের আবেগ প্রকাশ করতে না পারি, দম বন্ধ হয়ে মারা যাওয়ার মতো লাগতেছে। এতকিছু থাকতেও মনে হচ্ছে কিছুই নাই। যেখানে আমার সম্মান নাই, আমার স্বাধীনতা নাই।
ভিডিওতে তিনি বলেন, জাতির পিতা সবার পিতা সমতুল্য। তাই তার ডাকে সবাই সাড়া দিয়েছিল। বঙ্গবন্ধুকে কিন্তু বন্ধু হিসেবে তাকে সম্মান দিতে পারলাম না। ফজরের নামাজ পড়ে বেশি টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি। এ কষ্টের দাম কে দিবে? এ ত্যাগ স্বীকার কার জন্য? জাতির পিতার প্রতি আমাদের ভালোবাসা কি মিথ্যা? নাকি আরও কিছু করে দেখাতে হবে? আমার পিতা শুধু একটি সংসার দেখেছেন। জাতির পিতা সবার সংসার দেখেছেন। পুরো দেশের জন্য জান (জীবন) দিয়েছেন। জাতির পিতার প্রতি আমাদের এই ভালোবাসা কি মিথ্যা? আমার আর বলার মতো ভাষা নাই। কষ্টে আমার বুক ফাইট্টা যাইতেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১