আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৪, ২০২২, ৬:৩০ অপরাহ্ণ




ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ সফল করতে গৌরীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কাল শনিবার (১৫ অক্টোবর/২০২২) ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশ সফল করতে গৌরীপুরে বিএনপি ও যুবদলের উদ্যোগে শুক্রবার (১৪ অক্টোবর/২০২২) উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। পথসভায় বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে জ¦ালানী তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলবৃদ্ধি ও ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়।
উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহরের ঝলমল সিনেমা হল সড়ক থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু করেন যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম। সমাবেশ সফল করতে পথসভায় বক্তব্য রাখেন যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, মনিরুজ্জামান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম কামাল, যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন মৃধা, সহ সম্পাদক শহীদুল ইসলাম, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সোহেল রানা, সবুজ মিয়া মীর, মো. আনোয়ার হোসেন, এমদাদুল হক রাসেল, ডা. শাহজাহন মিয়া, মো. সাহেব আলী, রাসেল মিয়া, রিসাদ বাবু, মুজিবুর রহমান, বেগ মোস্তাকিম, মোজাম্মেল হক রাসেল, আনোয়ারুল ইসলাম আনু, মো. মিলন মিয়া, মো, ইকবাল হোসেন প্রমুখ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুল হকের নেতৃত্বে উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ ও গাগলাবাজার, সহনাটী ইউনিয়নের পাছারবাজারে গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্য দলের নেতা জালাল আহমেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম কাজীয়াল হায়াত শাহী মুনশী, বাহালুল মুনশী প্রমুখ। এছাড়াও তিনি ৩দিনে উপজেলার ১৯টি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
অপরদিকে বিএনপি নেতা হাফেজ আজিজুল হকের নেতৃত্বে ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজার, রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
ময়মনসিংহের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা এডভোকেট নুরুল হক। তিনি জানান, কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১