আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৮, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ




মুজিবর সভাপতি রিয়াজুল সম্পাদক : গৌরীপুরে কৃষক সমিতির সম্মেলন

বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা শাখার সম্মেলন শনিবার (৮ অক্টোবর/২০২২) উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মজিবুর রহমান ফকিরকে সভাপতি, রিয়াজুল হাসনাতকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ খান পাঠানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে কৃষকের জন্য ৭দফা দাবী উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সারের অব্যস্থাপনা দুর করা, বিদ্যুতের দাম বাড়ানো চলবে না, তেলের দাম কমাতে হবে, ধান বিক্রিতে ঢলতাপ্রথা বাতিল করা, ইউনিয়ন পর্যায়ে খাজনামুক্ত কৃষিবাজার স্থাপন, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় ও পণ্য বীমা চালুকরণ।
সম্মেলনের প্রথমপর্বে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান। সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত। সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, কবি হান্নান কল্লোল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড হারুন আল বারী, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা এড. সাখাওয়াত হোসেন তসলিম, টেক্সটাইল ভোকেশনাল এর প্রাক্তন অধ্যক্ষ এম এ জিন্নাহ, উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, উদীচী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক আলী আশরাফ আবীর, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল রবি দাস, কৃষক মো. আ. ছোবাহান মুনসী, মো. ইসমাঈল হোসেন, মোহাম্মদ খান পাঠান, আবুল কাসেম ও নূরুল আনোয়ার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১