প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ঝড়েপড়া প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার উপকরণ ব্যবহার, শিক্ষার্থীদের পাঠে আগ্রহী ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, তথ্য-প্রযুক্তিতে যুক্তকরণসহ নানা কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ জেলায় সেরা ইউএনও নির্বাচিত হয়েছেন গৌরীপুরের হাসান মারুফ। শুক্রবার (৭ অক্টোবর/২০২২) ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ ফলাফল ঘোষণা করেন।
ইউএনও হাসান মারুফ ২০২০সনের ১০আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসাবে প্রথম কর্মস্থল গৌরীপুর উপজেলায় যোগদান করেন। তিনি চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন ও মনোয়ারা বেগমের পুত্র। বর্ণমালার সঙ্গে পরিচয় ঘটে মা ও বাবার কোলে। এরপর প্রাথমিক অধ্যয়ন করেন কর্ণফুলীর শিকলবাহার আহসানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পিডিবি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে বিএসএস ও এমএসএস (আন্তর্জাতিক সম্পর্ক) উর্ত্তীণ হন। ৩৩তম বিসিএসে প্রশাসনিক অফিসার পদে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০১৪সালের ৭ আগস্ট যোগদান করেন। নুসরাত নাহারের সঙ্গে জুটিবদ্ধ হন তিনি। দাম্পত্য জীবনে এককন্যা মিফতাহুল জান্নাত।
তিনি গৌরীপুরে প্রাথমিক শিক্ষা মান উন্নয়নের জন্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ, মেধা যাছাইয়ের জন্য ব্যতিক্রমী দোকান, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছেন।
এছাড়াও ময়মনসিংহ জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাতলাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শাহ আলম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা জয়রামকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামছুন্নাহার সোমা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা পাইখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কামরুন নাহার, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাইখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. হাফিজ উদ্দিন, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী হালুয়াঘাট মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. খায়রুল আলম ভূঞা, শ্রেষ্ঠ কাব শিক্ষক আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাহমিদা পারভীন, শ্রেষ্ঠ কর্মচারী গৌরীপুর শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ শাহজাহান ফকির, শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর ময়মনসিংহ সদরের মো. মতিউর রহমান, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদা পারভীন, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার ফুলপুরের মো. আবদুল্যাহ আল বাকী, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ধোবাউড়ার ডেভিড রানা চিসিম, ঝড়েপড়ারোধে সেরা প্রতিষ্ঠান মাইজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।