ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১ অক্টোবর/২০২২) পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৌরসভার ১নং, ৩নং ও ৬নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপত্বি করেন গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক উমর ফারুক স্বাধীন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহমুদুল হাসান মাসুদ। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব প্রমুখ।