আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২২, ১১:৩৩ অপরাহ্ণ




গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের টিফিন বক্স বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর/২০২২) রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়ারোধ, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য ‘মিড ডে মিল’ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি নিজস্ব অর্থায়নে এ সময় বিদ্যালয়ের শত শিশুর হাতে টিফিনবক্স তুলে দেন।
ইউএনও হাসান মারুফ বলেন, জাতি ও দেশ গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখেন মায়েরা। শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের দায়িত্ব অনেক বেশি। আর এই জন্য মায়ের হাতের যত্নের খাবার নিয়ে আসতে উৎসাহিত করতে টিফিন বক্স বিতরণের উদ্যোগ নেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরশেদা বেগম, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, কল্পনা আক্তার, হাসনা বেগম, হাদিয়া বিল্লাহ প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, প্রান্তিক গ্রামের শিশুদের স্কুল, পড়াশোনামুখী করতে এবং ঝরে পড়া রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১