আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২২, ৬:৪৬ অপরাহ্ণ




স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল নোয়াখালী

নোয়াখালীর জেলা শহর মাইজদীর লক্ষীনারায়ণপুরে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণির স্কুলছাত্রী অদিতা হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর শিক্ষাঙ্গন ও রাজপথ।

শনিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুলছাত্রী অদিতা হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করেন। এ সময় জেলা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হরিনারায়ণপুর স্কুলের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, প্রত্যেকেই যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে রুখে দাঁড়াতে হবে এবং সমাধান করতে হবে। তিনি কিশোর গ্যাং গ্রেফতার অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং অদিতা হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অপরদিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম অপরাধী শনাক্তে চৌমুহনী ও মাইজদীতে ১৬০টি স্পটে ২০০টি সিসি ক্যা মেরা বসানোর ঘোষণা দিয়েছেন।

উলেখ্য, গত বৃহস্পতিবার বিকালে জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি গৃহশিক্ষক আবদুর রহিম রনি (২০), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদকে (২০) গ্রেফতার করে। শুক্রবার আদালত রনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১