আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ




গৌরীপুরে ১৭৭ টি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রাথমিক শিক্ষার ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানো, পড়াশোনার মানোন্নয়ন ও পাঠ্যাভাস গড়ে তোলার জন্য রোববার (১৮ সেপ্টেম্বর/২০২২) ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শতভাগ উপস্থিতির সেরা অভিভাবক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। শেখ লেবু স্মৃতি পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন আম্বিয়া আক্তার মমতা। মুক্তিযোদ্ধা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, অভিভাবকগণ আর একটু সচেতন হলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এ ত্রি-পক্ষীয় স্বদিচ্ছা ছাড়া শিশুদের লেখা পড়ার মানোন্নয়ন সম্ভব নয়। সমাবেশে বক্তারা সন্তানের পড়াশোনায় মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১