আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২২, ৭:২৬ অপরাহ্ণ




গৌরীপুরে মাদকাসক্ত ছেলের পরিকল্পনায় ব্যবসায়ী পিতা আজিজ হত্যা : র‌্যাবের হাতে আটক ৩

ময়মনসিংহের গৌরীপুরের কুতুবপুরে ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যাকান্ডে তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪। বুধবার রাতে গৌরীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বিজয় কর্মকার, তরিকুল ইসলাম রানা ও মোঃ আজাহার মিয়া। র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহের মেজর কোম্পানী কমান্ডার আখের মোহাম্মদ জয় এ তথ্য জানান।

তিনি আরো জানান, ময়মনসিংহের গৌরীপুর থানার কুতুবপুর গ্রামে ব্যবসায়ী আব্দুল আজিজ নামের এক ব্যক্তিকে কুপিয়ে কে বা কারা হত্যা করে লাশ ফেলে যায়। এ সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন, ছায়া তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের আটক করতে জোর তৎপরতা শুরু করে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে বুধবার রাতে আটক করা হয়।

আখের মোহাম্মদ জয় আটককৃতদের বরাত দিয়ে আরো বলেন, নিহত আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম বিপ্লব একজন মাদকাসক্ত এবং মাদক সেবন করে প্রায় সময় বাড়ীতে এসে মাতলামি করতো। মাদক সেবন থেকে ছেলেকে বিরত রাখতে আব্দুল আজিজ বিপ্লবকে প্রায় সময় শাসন করতে গিয়ে ধমকসহ মারপিট করতো। এতে বিপ্লব নিজেকে সংশোধন না করে বাবা আব্দুল আজিজের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার মতো জঘন্য পরিকল্পনা করে। ঘটনার দুইদিন আগে ৩০ আগষ্ট সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজারে একটি দোকানের পিছনে বসে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে বিপ্লব তাহার বন্ধু বিজয়, রানা, আজাহার, রাসেল ও সাধনদেরকে নগদ বিশ হাজার টাকায় ভাড়া করে। হত্যার মিশন সফল করার জন্য বিপ্লব তার সহযোগী বিজয়কে দুইটি চাইনিজ কুড়াল কেনার জন্য দেড় হাজার টাকা দেয়। হত্যাকান্ড সফল করতে বিজয় এবং রানা শ্যামগঞ্জ বাজারে সুমির বনিকের দোকান হতে দুইটি চাইনিজ কুড়াল সাড়ে ১২ শত টাকায় ক্রয় করে। এক সেপ্টেম্বর ঘটনার কিছু আগে বিপ্লব তার বাবা আজিজকে মোবাইল ফোনে জানায় বাবা আমাকে পুলিশে ধরেছে আমাকে ছাড়িয়ে নিয়া যাও। আব্দুল আজিজ ছেলের কথা বিশ^াস করে ঘটনাস্থলে গেলে কিছু বুঝে উঠার আগেই পরিকল্পনা মতো বিপ্লব এবং আজাহার পিছনদিক থেকে আব্দুল আজিজের হাত ধরে এবং রাসেল ও সাধন গামছা দিয়ে গলায় চাপ দিয়ে দুইদিক থেকে টেনে ধরলে বিজয় এবং রানা চাইনিজ কুড়াল দিয়ে আজিজকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে গুরুতর অবস্থায় মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে হত্যাকারীরা দ্রæত ঘটনাস্থল ছেড়ে যাওয়ার সময় পাশে একটি পুকুরে হত্যাকান্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল ফেলে রেখে যায়। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে ছেলে বিপ্লব নিজেই তার বাবাকে হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নেত্রকোনার পূর্বধলা থানায় হত্যা মামলা নং-০৮, তারিখ-০৩/০৯/২০২২ দায়ের করেন।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১