আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৯, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ




গৌরীপুরে একাধিক হত্যা মামলার আসামী আজিজুলের লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টাঙ্গুয়া-লামাপাড়া ব্রিজের নিচে লামাপাড়া খাল থেকে শুক্রবার (১৯ আগস্ট/২০২২) একাধিক হত্যা মামলার আসামী আজিজুল ইসলাম ওরফে আজিজ ডাকাতের লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের আব্দুল কাদিরের পুত্র। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ^াসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।
অপরদিকে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আজিজুল ইসলাম এলাকায় আজিজ ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় জোড়াখুনের মামলা, পূর্বধলায় যুবলীগ নেতা মহন হত্যা মামলা, চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আজিজুলের পরিবার রাত সাড়ে ৩টায় নিখোঁজের বিষয়টি মৌখিকভাবে থানায় অবহিত করে। তাৎক্ষনিক আজিজুলের মোবাইল ফোনের নাম্বার পুলিশের ডিজিটাল তদন্ত বিভাগে প্রেরণ করা হয়। নিহতের ছোট ভাইকে রাতেই লিখিত অভিযোগ দিতে বলা হয়। তারপরে আর কেউ আসেনি।
নিহতের ছোট ভাই আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার পর থেকে তার ভাইয়ের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। সকালের নিজের গরুর খামারের গরু ধৌত করার ও গরুর খাবার দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে তার সন্ধানে আত্মীয়-স্বজনের বাড়ি ও এলাকার বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হয়।
অপরদিকে আজিজ ডাকাতের মৃত্যুর খবরটি পড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে উঠে লামাপাড়া-টাঙ্গুয়া ব্রিজে। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১