আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৬, ২০২২, ৯:০২ অপরাহ্ণ




কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিষপানে এক গৃহবধুর মৃত্যু

 কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিষপানে বৃষ্টি আক্তার (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ডালিপাড়া নামক গ্রামে। জানা গেছে, ডালিপাড়া গ্রামের মোঃ আন্তাজ আলীর পুত্র আলমগীর হোসেন (২৫) এর সাথে আন্ধারীঝাড় ইউনিয়নের বামনেরকুটি গ্রামের শহিদুল ইসলামের কন্যা বৃষ্টি আক্তার (২০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন যৌতুকের কারনে বিভিন্ন সময়ে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে বৃষ্টির সাথে তার শ্বশুড় বাড়ির লোকজনের ঝগড়া হলে স্বামী আলমগীর হোসেন তাকে শারিরীকভাবে নির্যাতন করে। পরে নির্যাতনের একপর্যায়ে, গৃহবধূ ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করে। এ সময় পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে এগিয়ে আসলে বৃষ্টির স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন পালিয়ে যায়। স্থানীয়রা গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাস্থলে গিয়ে পাড়া প্রতিবেশীর সাথে কথা বললে তারা গৃহবধুকে নির্যাতন করার পর বিষ পান করেছে বলে জানিয়েছেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১