আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ , দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৩০, ২০২২, ৮:০৫ অপরাহ্ণ




জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় এড. নুরুল হককে গৌরীপুরে সংবর্ধনা

গৌরীপুরের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল হক সভাপতি নির্বাচিত হওয়ায় গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৩০জুলাই/২০২২) সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন দিয়ে স্বজনরা তাকে সংবর্ধিত করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল হক। তিনি বলেন, স্বজনরা নি:স্বার্থ সমাজসেবক। আমি দেখেছি কোভিডযোদ্ধা হিসেবে স্বজনরা দিনরাত কাজ করেছে। মানুষ যখন নিজের জীবন বাঁচাতে লড়াই করেছে, তখন ওরা মানুষের জীবন বাঁচাতে সংগ্রাম করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়াবিদ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, স্বজন উপদেষ্টা আব্দুল গফুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, আইনজীবী মো. রাইসুল ইসলাম, রেজাউল করিম রেজা, গৌরীপুর পাবলিক কলেজের প্রভাষক শেখ ফারুক আহমেদ, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, স্বজন মো. জাহাঙ্গীর আলম, আব্দুল কাদির, মনিরুজ্জামান মানিক, জুনাইদ হোসাইন, সৈকত হোসেন নাজিম, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, শাহিন আলম, সজিব আহম্মেদ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১