আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৮, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ




নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যালের সন্ধান মিলেছে গৌরীপুরে ॥ এক কারখানা বন্ধ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৮জুলাই/২০২২) গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। একটি জুস কারখানায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবার, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালের সন্ধান পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি আরো জানান, কলতাপাড়ায় এস কে এস প্রোডাক্টস নামে মুড়ির কারখানাকে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার ও নষ্ট চাল ব্যবহারের জন্য ২৫হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

 

এছাড়াও অভিযানের খবর পেয়ে জুস কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। ফলে জুস কারখানায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবার সহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল পাওয়ায় স্থানীয় ইউপি মেম্বার হাবিব উল্লাহ’র উপস্থিতি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র আরো জানায়, কারখানাটি আম ও লিচুর জুস তৈরি হচ্ছে। প্যাকেটে লেখা আছে ম্যাংগো পাল্প ও লিচু ব্যবহার করা হচ্ছে। কারখানায় কোনে লিচু বা আম খোঁজে পাওয়া যায়নি। প্যাকেটের গায়ে কারখানার ঠিকানা ভুল দেওয়া আছে। তাদের প্রোডাক্ট এর মোড়ক প্রাণ কোম্পানির ফ্রটো এবং লিচির মত। অভিযান টের পেয়ে মালিক সটকে পড়েন। ফলে ৭ কার্যদিবসের মধ্যে মালিককে অফিসে যোগাযোগ করার নোটিশ দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১