ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে রোববার (২৪জুলাই/২০২২) মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোজাম্মেল হোসেন ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ।