ভালুকায় প্রদীপ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রোববার (২৪জুলাই/২০২২) পৌর শহরের ধানমহালে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি দুলাল দেবনাথ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অসিৎ চন্দ্র দে। বক্তব্য রাখেন জুয়েলার্সের মালিক টিপু সুলতান খান, তোতা মিয়া, মিঠুন ঘোষ, লালন খা, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম রবি, প্রবাল দেবনাথ, নীতুশ সরকার, মিঠু, আবুল কাসেম, মিঠু ঘোষ, শের ইসলাম, দ্বীন ইসলাম, কাদির মিয়া, দেবল সরকার, সিরাজুল ইসলাম, পলাশ সরকার, মিন্টু সরকার, ব্রুরু, কৃষ্ণা পাল, প্রাণ কৃষ্ণ পাল, রাকিব ইসলাম, মোজাম্মেল হক, আল আমিন, মোবারক হোসেন, প্রসেনজিৎ সরকার, প্রদীপ সরকার, উত্তম কর্মকার, সুজন, হারুনুর রশিদ, রুবেল খালেদ, শহিদুল ইসলাম, লিটন সরকার, সুমন সরকার, রাজু গোপাল, আল মোড়ল প্রমুখ। বক্তৃরা বলেন, ভালুকার স্বনামধন্য প্রতিষ্ঠান প্রদীপ জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি ও হামলা জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে সারাদেশে জুয়েলার্সদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।