ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৪জুলাই/২০২২) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাছের চারা রোপন ও বিতরণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলার মো. আব্দুল কাদির, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, মইলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু তাহের, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, মাওহা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহনাটী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল কবীর শাহীন, বোকাইনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রামগোপালপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভাংনামারীর জাহাঙ্গীর আলম মেম্বার, সিধলা ইউনিয়নের সভাপতি তোফায়েল আহমদ, এরশাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার প্রমুখ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, উপজেলার ১০টি ইউনিয়নে বনজ, ফলজ ও ঔষধী ৫শ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারি পরিত্যক্ত ভূমি, রাস্তার দু’পাশে ও জনগুরুত্বপূর্ণ এলাকায় শতাধিক চারা রোপন করা হয়েছে।
তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম আজাহারের তত্ত্বাবধানে এ কর্মসূচী বাস্তবায়িত হলো।