আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২২, ৩:৪৫ অপরাহ্ণ




বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমানোর সুপারিশ

লোডশেডিং সংকট থেকে উত্তরণ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায়।

বৃহস্পতিবার ওই সভাশেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের সময়কার অফিসসূচিতে ফেরার সুপারিশ করা হয়েছে ওই সভায়।

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, অফিসের সময় সংশোধন করা গেলে যেমন ৯টা থেকে ৩টা করা যায় কিনা বা ঘরে বসে কাজ করতে পারি কিনা, এটি সরকারের উচ্চপর্যায় চিন্তা করতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের উৎপাদন ক্ষমতা আছে। দাম না বাড়লে আমরা সবাইকে দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেওয়া হচ্ছে। কোথায় যাবে কেউ বলতে পারে না।

বিয়ে ও সামাজিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার সুপারিশ করা হয়েছে সভায়।

এ ছাড়া সারা দেশে এসির ব্যবহার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে যেন না নামে সেই ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে সভায়।

সেপ্টেম্বরের আগে সংকট উত্তরণের সম্ভাবনা কম বলে সভায় জানানো হয়।

সভাশেষে জানানো হয়, দেশের বিদ্যুৎ উৎপাদন সাড়ে ১২ হাজার মেগাওয়াট। আর চাহিদা ১৪ হাজার ৫০০ মেগাওয়াট।  লোডশেডিং ৫০০ মেগাওয়াটের। তাই বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১