আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২২, ৮:০১ অপরাহ্ণ




গৌরীপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকসহ ৫৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৪জুলাই/২০২২) বোকাইনগর ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষক ও রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫৪০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিয়োশন বাংলাদেশের গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ও উপসহকারি কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার জানান, ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর অধিনে প্রত্যেককে উফসী ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি প্রদান করা হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১