আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
বাহাদুর ডেস্ক || নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : জুলাই, ৩, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ




নৌকার বিজয়ের জন্যে প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে যোদ্ধা হিসেবে গড়ে তোলতে হবে… এমপি নাজিম উদ্দিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। নৌকা প্রতীকের বিজয়ের জন্যে প্রত্যক ছাত্রলীগ কর্মীকে এক একজন যোদ্ধা হিসেবে গড়ে তোলতে হবে। বই-কলমের যুদ্ধটা ছাড়া জীবনযুদ্ধ জয় সম্ভব না। লেখাপড়ার সঙ্গে খেলাধুলাসহ সংস্কৃতি অঙ্গনেও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ত থাকতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের হাতে গড়া এ সংগঠনের রয়েছে গৌরব ইতিহাস। বঙ্গবন্ধুর আদর্শ ছাত্রলীগকে বুকে ধারণ করতে হবে সংগঠনের নিয়ম-নীতি মেনে সেই ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে রোববার (৩জুলাই/২০২২) এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি উত্তম সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ছাত্রলীগের নেতৃবৃন্দে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অংশ নেন এবার পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেয়েছেন তারা হলেন সহসভাপতি মোস্তাকিম মিয়া, নাজমূল ইসলাম রোমন, তামিম রিয়াদ, মেহেদী হাসান বাবু, আনিছুর রহমান আপন, আলী ইকরাম রনি, শাহজাহান আহমেদ রনি, অন্তর খান পাঠান, আশরাফুজ্জামান গোলাপ, মোস্তাকিম বিল্লাহ, নূর মোহাম্মদ, শুব্রত চন্দ্র বিশ^াস, মোফাচ্ছেল হক মিন্টু, মাসুদ রানা, মো. রোমন মিয়া, শফিকুল ইসলাম দূর্জয়, মারুফ আহমেদ, আহেদুল ইসলাম অনিক, রাকিবুল আলম রাকিব, মাজহারুল ইসলাম, রনি মিয়া, রাইন কবির নোয়েভ, শামীম আলম, মৃনাল সেন, শাহ আলম, অনিক তালুকদার, ইলিয়াস মাহমুদ ইমতিয়াজ, এমদাদুল হক বিজয়, জুলহাস মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিবির রায়হান, মিজানুর রহমান মনির, সাজ্জাদ হোসেন অপূর্ব, সুমন আকন্দ, সাদ্দাম হোসেন সৌরভ, তানভীর আহাম্মেদ মাসুম, খায়রুল ইসলাম, অমলেশ চন্দ্র বিশ^শর্মা, সাগর ইসলাম, উজ্জল মিয়া, হাদীস উল্লাহ, রফিক চৌধুরী, সোহানুর রহমান সোহান, সারোয়ার হোসেন, কাওছার আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম চৌধুরীসহ ৯৬জন ছাত্রলীগ নেতা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১