‘আমার টাকায় আমার সেতু’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৫জুন/২০২২) ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আনন্দর্যালি, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদদের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া, পদ্মা সেতু’র প্রতীকী প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির প্রমুখ।