আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ , দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ




ঢাকা-মোহনগঞ্জ ট্রেন চলাচল শুরু!

৫দিন পর ঢাকা-মোহনগঞ্জ ট্রেন চলাচল শুরু হয়েছে। গৌরীপুর রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বন্যায় রেলব্রিজ ভেঙ্গে যাওয়ায় মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস আটকে ছিলো। এ ট্রেনটি সকাল ১০টা ৫৫মিনিটে থ্রোতে (বিরতিহীন) ঢাকার উদ্দেশ্যে গৌরীপুর জংশন ছেড়ে গেছে।

তিনি আরও জানান, সকাল ৬টা ১৭মিনিটে ২৬১নং লোকাল ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে গৌরীপুর ছেড়ে যায়। কোনরূপ শংকা ছাড়াই ট্রেনটি মোহনগঞ্জে পৌঁছে। মোহনগঞ্জ থেকেও এ ট্রেনটি দুপুর ১২টায় গৌরীপুর জংশনে প্রবেশ করে।

রেলওয়ে সূত্র জানায়, বন্যার পানির ¯্রােতে ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্রা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেলব্রিজটি ভেঙে যায়। রেলের এ ব্রিজটি ভেঙে যাওয়ার পাঁচ দিন ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন। রেলব্রিজটি মেরামত করার পর বুধবার পরীক্ষামূলকভাবে একটি রেকার ট্রেন ও ইঞ্জিন চলাচলের পর বৃহস্পতিবার মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে ছেড়ে যায় এবং আজ থেকে এ পথে যথারীতি ট্রেন চলাচল শুরু করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১