আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২২, ৭:১২ অপরাহ্ণ




ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিতের নেতৃত্বে বন্যাদুর্গত ২হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সন্জিত চন্দ্র দাসের নেতৃত্বে গেল সোমবার (২০জুন/২০২২) একহাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সিলেটের কোম্পানীগঞ্জ ও বিশ^নাথপুর উপজেলায় দু’দিনে দু’হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে ছাত্রলীগের দুর্যোগকালীন সহযোগিতার টিম।

ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস যুগান্তরকে জানান, যতদিন প্রত্যেকটি মানুষ স্বাভাবিক জীবনে না ফিরবে, ততদিন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঘরে ফিরবে না । প্রথম দিনে একহাজার ও দ্বিতীয় দিনে আরও একহাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার মাম পানি, দুটি কেক, ওর স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্যাকেট কার্যক্রমে সহযোগিতা করতে ঢাকায় ছুটে গেছেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার।
ত্রাণ বিতরণ কার্যক্রমে রয়েছে ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান, ঢাবি ফজলুল হক শাখার সভাপতি আনোয়ার হোসেন নাঈমসহ প্রায় ৩০জন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১