আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২০, ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ




ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিতের নেতৃত্বে বন্যাদুর্গত ২হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সন্জিত চন্দ্র দাসের নেতৃত্বে সোমবার (২০জুন/২০২২) একহাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সিলেটের কোম্পানীগঞ্জ ও বিশ^নাথপুর উপজেলায় দু’দিনে দু’হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে ছাত্রলীগের দুর্যোগকালীন সহযোগিতার টিম।

ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস জানান, যতদিন প্রত্যেকটি মানুষ স্বাভাবিক জীবনে না ফিরবে, ততদিন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঘরে ফিরবে না । প্রথম দিনে একহাজার ও দ্বিতীয় দিনে আরও একহাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার মাম পানি, দুটি কেক, ওর স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্যাকেট কার্যক্রমে সহযোগিতা করতে ঢাকায় ছুটে গেছেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার।

ত্রাণ বিতরণ কার্যক্রমে রয়েছে ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান, ঢাবি ফজলুল হক শাখার সভাপতি আনোয়ার হোসেন নাঈমসহ প্রায় ৩০জন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১