আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৪, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ




এসএসসি পরীক্ষার দিনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা! শংকায় গৌরীপুরসহ সারাদেশের প্রতিযোগিরা

এসএসসি (সমমান) পরীক্ষার দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১! এ নিয়ে ময়মনসিংহের গৌরীপুর ও সারাদেশের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মাঝে এ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার শংকা দেখা দিয়েছে। বিভাগীয় পর্যায়ে সেরা হলেও জাতীয় পর্যায়ে তৃতীয়বার চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্ন ভঙ্গের হতাশায় রয়েছে লাবিবা ইসলাম রুদিতা। তিনি ২০১৯সনে জাতীয় পর্যায়ে লোকসঙ্গীতে দেশসেরা হয় এই প্রতিযোগি। তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রুদিতা জানায়, এবার সে ময়মনসিংহ বিভাগে ভাব সঙ্গীত ও দেশাত্ববোধক সংগীতে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের কৃতিত্ব অর্জন করে। তিনি এবার ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আজ ১৯জুন থেকে শুরু হওয়ায় এসএসসি পরীক্ষার মানবিক বিভাগের পরীক্ষার্থী।
রুদিতা গৌরীপুর পৌর শহরের কলাবাগানের মো. শফিকুল ইসলাম লিটন ও গৃহিণী শাহনাজ পারভীন শিউলীর কন্যা। লিটন জানায়, আমার কন্যা ২টি বিভাগে ময়মনসিংহ বিভাগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম হয়েছে। শিশু একাডেমি তাকে ২৭জুন রির্পোট করতে বলা হয়েছে। সেখানে প্রতিযোগিতা চলবে ৩জুলাই পর্যন্ত। অথচ ২৭জুন সেদিন আমার মেয়ের গণিত পরীক্ষা। এছাড়াও ২৮জুন কৃষি শিক্ষা, ৩০জুন বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা, ২জুলাই পৌরনীতি ও নাগরিকতা, ৩জুলাই ভূগোল ও পরিবেশ।

তিনি আরও জানান, শুধু আমার মেয়ে নয়; ৮টি বিভাগে ২০২০ ও ২০২১, দুটি বছরের প্রতিযোগিতায় কমপক্ষে ২০জন পরীক্ষার্থী বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। তাদের কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না।
এ প্রসঙ্গে ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক অফিসার মেহেদী হাসান জানান, এ বিষয়টি আমরা উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে যেহেতু করোনাকালীন দুর্যোগের কারণে আগে স্থগিত ছিলো। তাই এই মুর্হূতে আবারও তারিখ পিছনের বিষয়টা অত্যন্ত জটিল।
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম জানান, এই মুর্হূতে তারিখ পরিবর্তনের সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১