হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ভারতে করুচিপূর্ণ কুটুক্তির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১২ জুন/২০২২) আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গুজিখাঁ কেরামতিয়া মসজিদের মাওলানা মুফতি ইখলাস উদ্দীন নূরী, শালিহর জামে মসজিদের মাওলানা মো. আবুল কাসেম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মো, আব্দুল গণি, মাওলানা আব্দুল হাকিম, আব্দুর রহমান রেজভী, এসএম সাইফুল্লাহ রেজভী, ওলী উল্লাহ আশেকী, চুড়ালী জামে মসজিদের মাওলানা মো. হাবিবুল্লাহ, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মুক্তি, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম, হাবিবুল্লাহ, সাইফুল ইসলাম, আব্দুল কদ্দুস, ছাত্রলীগ নেতা আরিফ সরকার প্রমুখ।