ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১১জুন/২০২২) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান সাগর, সাধারণ সম্পাদক সুমন মিয়া অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম, সুমন মিয়া, মোঃ কাউসার আহমেদ, মাওহা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আনিসুর রহমান আপন, জাকির আকন্দ, মাছুম মিয়া, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস আচার্য, সাধারণ সম্পাদক হিমেল মিয়া, বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মনির খান, মো. তালেব হোসেন, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জিয়ারুল ইসলাম, সুব্রত বিশ্বাস, তোফায়েল আহমেদ, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসমত উল্লা, আরিফ চৌধুরী, সাকিব মিয়া, ভাংনামারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোরাদ হাসান জয়, যুগ্ন আহ্বায়ক শরিফ মিয়া, সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, রফিক মিয়া, জয়, আব্দুল মান্নান, আরিফ আহমেদ প্রমুখ।