স্বজন সমাবেশের মানবিক কার্যক্রম দেখেছি। নিপীড়িত মানুষের সঙ্গে কাজ করে জেনেছি। নির্যাতিত মানুষের পাশে স্বজনদেরকে পেয়েছি। তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখে এবার আমি বিস্মৃত! সত্যিই স্বজন সমাবেশের শিল্পীদের নৃত্যানুষ্ঠান জাতীয় মানের শিল্পীদের মতো। চমৎকার তাদের পরিবেশনা খুব ভালো লেগেছে। ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে শুক্রবার (১০ জুন/২০২২) স্বজনদের ঈদ পুর্ণমিলনী ও স্বজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বজনরা সাংস্কৃতিক উৎসব করুক, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও দেশাত্বরোধক গানের প্রতিযোগিতার আয়োজন করলে আমি সহযোগিতা করবো। নতুনদের জন্য প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে দিতে হবে। সেই কাজটি গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের পক্ষেই সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর স্বজন উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারহাট্টা জিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, টেক্সটাইল ইঞ্জিনিয়ায়ারস অব ময়মনসিংহের সভাপতি প্রকৌশলী সারোয়ার হোসেন রনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, ত্রিশাল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, রামগোপালপুৃর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, মো. আব্দুল মান্নান, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রিপা, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক একেএম মাহফুজুল হক, ডৌহাখলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার খাতুন, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, মাহমুদা আক্তার লিপি, নার্গিস আক্তার, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, আশিকুর রহমান রাজিব।