আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
অনলাইন ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২২, ১২:০৪ পূর্বাহ্ণ




প্যানেল স্পিকার নির্বাচিত হলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুজিবুল হক চুন্নু এমপি

জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন (বাজেট সেশন ২০২২) এর প্যানেল স্পিকার নির্বাচিত হয়েছেন।

রবিবার (৫ জুন) বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়।

অধিবেশনের শুরুতেই স্পিকার কার্যপ্রণালী বিধির ১২(১) অনুযায়ী বাজেট অধিবেশন পরিচালনার জন্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি কে প্যানেল স্পিকার নিযুক্ত করেন।

মুজিবুল হক চুন্নু প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকাসহ নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

এর আগে বিভিন্ন সময়ে তিনি ভূমি উপমন্ত্রী,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনায় প্যানেল স্পিকারদের মধ্য থেকে অগ্রবর্তীতা অনুসারে যিনি উপস্থিত থাকবেন তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

স্পিকার মনোনীত অন্যান্য প্যানেল সভাপতিরা হলেন- শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক এবং শামীমা আক্তার খানম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১