আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ৫, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ




গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (৫জুন/২০২২) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সতিশা যুব ও কিশোর সংঘের সামনে ২শ কৃষাণ-কৃষাণীর মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ করেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। তিনি বলেন, মা আমাদের জন্ম দেন। প্রকৃতি আমাদের জীবন রক্ষা করে এবং বাঁচিয়ে রাখে। সুতরাং প্রকৃতি আমাদের ‘বড় মা’। সেই মায়ের সেবা করছে স্বজনরা। সবুজ বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। দৈনিক যুগান্তর দেশের সাহসী পত্রিকা আর স্বজনরা হলে মানবিক মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন যুগান্তর স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজিব, স্বজন তাসাদদুল করিম, সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সহসভাপতি মো. আমির হোসেন, ডৌহাখলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাসেম, কৃষকলীগ নেতা মো. সিরাজুল ইসলাম, মো. মতিউর রহমান, মো. সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ফকির, মো. আব্দুল হেকিম আকন্দ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১