আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ




গৌরীপুরের মোতালিব ৬দিন ধরে রূপগঞ্জ থেকে নিখোঁজ

নারায়নগঞ্জের রূপগঞ্জে ছেলে আর মেয়েদের নাতি দেখে আজও বাড়ি ফিরেনি ময়মনসিংহের গৌরীপুরের মো. আব্দুল মোতালিব (৭৯)। তিনি উপজেলার সহনাটী ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের মৃত জবর আলীর পুত্র। এ ঘটনায় তার পুত্র মো. মনজুল হক রূপগঞ্জ থানায় সোমবার (২৩ মে/২০২২) সাধারণ ডায়রী করেন।
আব্দুল মোতালিবের কন্যা মোছা. রূপালী আক্তার জানায়, রূপগঞ্জে তার ভাই মো. মনজুল হক ও বোন মোছা. শেফালী আক্তার গার্মেন্টে চাকুরী করেন। তাদেরকে সন্তানদের দেখার জন্য গত রোববার (১৬ মে/২০২২) গৌরীপুর থেকে নারায়ানগঞ্জে যান। আব্দুল মোতালিবের পুত্র মনজুল হক জানান, তিনি রূপগঞ্জের বরপা এলাকায় ভাড়া বাসায় থাকেন। সেখানে তার বাবা মো. আব্দুল মোতালিব গত রোববার আসেন। সেই বাসা থেকে গত বৃহস্পতিবার (১৮ মে/২০২২) গৌরীপুরের উদ্দেশ্যে দুপুরের খাবার খেয়ে প্রায় ২টার দিকে রওনা দেন। এরপরেও তার বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রূপগঞ্জ থানা সূত্র জানায়, এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১১১৫নং সাধারণ ডায়রী হয়েছে। নিখোঁজের বার্তাটি সর্বত্র পাঠানো হয়েছে।
নিখোজের পুত্র আরো জানান, তার বাবা সাদা জুব্বা পাঞ্জাবী পরিহিত ছিলেন। উচ্চতা প্রায় ৫ফুট ৬ইঞ্চি। আঞ্চলিক ভাষায় কথা বলেন। সাদা চুল ও দাড়ি রয়েছে। কেউ সন্ধান পেলে ০১৮৭৮-৫৯৩৮৯৯ নাম্বারে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১