আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মে, ২০, ২০২২, ১১:০৭ অপরাহ্ণ




বাবার মাঠে যমজপুত্র!

জাদুমন্ত্রের মতো ফুটবল আর ফুটবল প্রেমী দর্শকদের হৃদয় জয় করেছিলেন ফুটবলার মোয়াজ্জেম হোসেন। খেলতেন মাঠের রাইট-ব্যাকে। সেই মাঠে এবার দর্শকদের মাতিয়ে তুলছেন তার যমজ পুত্র মো. সাব্বির আহমেদ অপূর্ব ও মো. শাহরিয়ার আহমেদ শুভ। বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ-১৭) বোকাইনগর ইউনিয়ন পরিষদ একাদশের হয়ে তারা এবার মাঠে নেমেছেন।
ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দর্শক চোখ খোঁজে ওদের। বাবা রাইটব্যাকে খেলেছেন। তবে বড় ছেলে অপূর্ব খেলছে রাইটআউট। আর মাত্র ১৫মিনিটের ব্যবধানে পৃথিবীর আলোতে আসা শুভ খেলছে মধ্যমাঠ জুড়ে। ২০২১সনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের মধ্যদিয়ে ফুটবলে জমজ ভাইয়ের উত্থান শুরু হয়। উপজেলা, জেলা ছাড়িয়ে ঠাঁই করে নেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল একাদশে।
ওদের প্রথম হাতেখড়ি শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু গোল্ডকাপে। তারপরেই বাবার সঙ্গে পায়েপায়ে ফুটবল মাড়িয়ে গ্রাম থেকে শহর দাপিয়ে বেড়াচ্ছে ওরা দু’ভাই। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুলের ব্যবস্থাপনায় ময়মনসিংহে আয়োজিত অনুর্ধ-১৮ ফুটবল ক্যাম্পে ওরা জেনে নেয় ফুটবলের কলাকৌশল। এরপরেই শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে ময়মনসিংহ ফুটবল লীগে দর্শকদের দৃষ্টিকাড়ে দু’ভাইয়ের দু’জোড়া যাদুকরী ‘পা’। এ যেন বাবা’র ছন্দময় ফুটবলের নতুন দিগন্তের উন্মোচন। বাবা ফুটবলার মোয়াজ্জেম হোসেনের চোখেরদৃষ্টি মনের সেই বাসনা জেগেছে, সন্তানদের ঠাঁই করে দিতে চান জাতীয় ফুটবল দলে। বাবার ইচ্ছেপূরণে দু’ছেলেও মাঠের দখল আর ফুটবলের রাজত্ব করতে চালিয়ে যাচ্ছেন নিয়মিত অনুশীলন।
খেলার মাঠে ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষায়ও পিছিয়ে নেই ওরা দু’জন। মা মোছা. হাফিজা বেগম বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সেই বিদ্যালয় থেকে ২০২১সনে অপূর্ব জিপিএ ৪.৬ ও শুভ জিপিএ ৪.৪ পেয়ে এসএসসি পাশ করে। গৌরীপুর সরকারি কলেজে দু’ভাই একাদশে অধ্যয়নরত। জন্ম নেন ২০০৫সনের ১০ সেপ্টেম্বরে।
অপরদিকে মোয়াজ্জেম হোসেন ঈশ^রগঞ্জ বিশে^শ^রী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪সনে এসএসসি, ১৯৮৬ ঈশ^রগঞ্জ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও ১৯৯৩সনে গৌরীপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৮১সনে প্রথম অগ্নিবীনার হয়ে ময়মনসিংহ মাঠে নামেন। তিনি সর্বশেষ ঢাকায় সিনিয়র ডিভিশন প্রথম বিভাগ ফুটবল লীগে খেলেছেন ১৯৮৪-৮৭সন। এছাড়াও ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন ক্লাবে খেলেছেন ২০০২সন পর্যন্ত। গৌরীপুর ব্রাদার্স ইউনিয়নের ছিলেন নিয়মিত খেলোয়াড়। ফুটবলার মোয়াজ্জেম হোসেন দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ আয়োজি মিনিম্যারাথনে চারবার চ্যাম্পিয়ান হন। তিনি এ সংগঠনের উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, আমি চাই ক্রীড়াঙ্গনে যারা আছেন তাদের সহযোগিতা পেলে আমার দু’পুত্র জাতীয় ফুটবল দলের হয়ে লাল-সবুজের পতাকা নিয়ে বিশ^ময় ছুটে যেতে পারবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১