আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের অভিযানে দেড়মণ গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে দেড় মন গাজাসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদেও কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গৌরিপুরের শ্যামগঞ্জ পাট বাজার এলাকা থেকে সোমবার রাতে তাদেরকে আটক করে র‌্যাব।

র‌্যাব ময়মনসিংহের অধিনায়কের পক্ষে পুলিশ সুপার মাসুরা বেগম জানান, সোমবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদেও ভিত্তিতে গৌরিপুরের শ্যামগঞ্জ পাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী কাউছার আহমেদ পলাশকে আটক করা হয়। সে কিশোরগঞ্জের তাড়াইলের আবু তাহেরের ছেলে। তার হেফাজতে থাকা পিকআপের ভিতর থেকে ৩০ বান্ডিলে দেড় মন গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মাদক পরিবহন ও বিক্রিতে ব্যবহৃত পিকআপ ও মোবাইল জব্দ করা হয়েছে। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের গৌরিপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচা করে আসছে। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেছে র‌্যাব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১