আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৩, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ




গৌরীপুরে সাংবাদিক সুরেশ কৈরীর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সুরেশ কৈরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১৩ মে/২০২২) শোকর‌্যালি, স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সাংবাদিক সুরেশ কৈরী সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, ক্রীড়াঙ্গন, সমাজসেবা ও একজন দক্ষ সংগঠক হিসেবেও অগ্রণী ভূমিকা রাখেন।
স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসাস’র সভাপতি সাংবাদিক ম. নূরুল ইসলাম। ‘সাংবাদিক সুরেশ কৈরীর সংবাদ ও সাংবাদিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ, স্বজন শামীম আনোয়ার প্রমুখ।
২০১১সন থেকে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা ও সংগঠক হিসেবে প্রতিবছর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্তি করেন। করোনাকালীন দুর্যোগের কারণে ২০২০-২০২২ এ তিনবছরে ১৫জনকে এ সম্মাননা দেয়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১