আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৯, ২০২২, ১১:০৩ অপরাহ্ণ




গৌরীপুরে বাড়িঘরে হামলা গোয়ালঘরের গরুসহ মালামাল লুটপাট : লুটকৃত গরু ঈশ^রগঞ্জে উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের টেংগাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার (২ মে/২০২২) বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। লুটকৃত ২টি গরু ঈশ^রগঞ্জ এলাকা থেকে জব্দ করেছে গৌরীপুর থানার পুলিশ। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মো. নাজমূল হুদা জানান, লুন্টনকৃত ২টি গরু ঈশ^রগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের রুহি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারের চেস্টা চলছে।
মামলার বাদী টেংগাপাড়া গ্রামের মো. জসিম উদ্দিনের পুত্র মো. সেলিম মিয়া (৪২) জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। হামলায় মো. জসিম উদ্দিন (৪২), তার ভাই মো. আব্দুল হেলিম (৩৮) আহত হন। গুরুত্বর আহত আব্দুল হেলিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এ সময় ঘরের দেয়াল, দরজা, জানালা, ডাইনিং টেবিলসহ গৃহের আসবাবপত্র ভাংচুর করে। ৫টি গরুসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সহনাটী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি মেম্বার মো. জুয়েল মিয়াকে প্রধান আসামী করে ১৮জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়েছে। ইউপি মেম্বার মো. জুয়েল মিয়া বলেন, মিথ্যা এবং সাজানো ঘটনায় আমাদেরকে হয়রানি করার জন্যে এ মামলা করা হয়েছে। তাদের গরু তারাই সরিয়ে আবার পুলিশকে দিয়ে উদ্ধার করে নাটক তৈরি করেছে। এ প্রসঙ্গে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল জানান, দু’পক্ষের মাঝে সংঘাতের ঘটনাটি শোনেছি। বিরোধ নিষ্পত্তির জন্যে সামাজিকভাবে উদ্যোগ নেয়া হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১