আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৮, ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ




গৌরীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (৮ মে/২০২২) বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী স্বজন সমাবেশ কার্যালয়ে কবিতা আবৃত্তি, হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ‘গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ- আমার মন ভুলায় রে’ দলীয় সংগীত মধ্য দিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। স্বজন শিল্পী শর্মী সরকারের কন্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, শিল্পী অনামিকা সরকারে কন্ঠে তোরা যে যা বলিস ভাই, শিল্পী গোপা দাসের কন্ঠে ‘বড় আশা করে এসেছি গো, আশিকুর রহমান রাজিবের কন্ঠে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, ইসরাত রেখার কন্ঠে আয় তবে সহচরী। কবিতা আবৃত্তিতে সজিব খানের কন্ঠে সোনার তরী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪র্থবর্ষের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানি’র কন্ঠে উচ্চারিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম ‘অন্য মা’, ছড়াকার আজম জহিরুল ইসলাম ও কবি নুরুল আবেদীন স্বরচিত কবিতা পাঠ করেন, শামীমা খানম মীনার কন্ঠে বীর পুরুষ।
বক্তব্য রাখেন পাক্ষিক সুবর্ণবাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, কবি নুরুল আবেদীন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর কাদির, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, লুৎফা রূপা, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১