মানুষ হিসেবে আমরা সবাই বেঁচে আছি। তবে দুর্নীতিমুক্ত, সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য শৃঙ্খলিত জীবন গঠন করে বিএনসিসি। এ সংগঠনের একজন সদস্যও আজপর্যন্ত নৈতিকস্থখন ঘটেনি। প্রত্যেক ক্যাডেট মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে কাজ করছে। তাদের সারাদেশে দৃষ্টান্তস্থাপন করেছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সাবেক ক্যাডেটদের সংগঠন বিএনসিসি ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লেঃ কর্নেল ড. সাহাব উদ্দিন। তিনি আরো বলেন, গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি থেকে এ পর্যন্ত শতাধিক ক্যাডেট বাংলাদেশ সেবাবাহিনীতে চাকুরী পেয়েছে, এটা আমাদের গর্বের।
শুক্রবার (২৯ এপ্রিল/২০২২) স্থানীয় নেক্সাস রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসি ক্লাবের সভাপতি সাবেক সিইউও মোঃ আল ইমরান মুক্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সার্জেন্ট মো. এমদাদুল হক আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, বিএনসিসি সাবেক পিও মোস্তফা জামান শাহিন, সাবেক সার্জেন্ট বদিউজ্জামাল মুক্তা, দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি সাবেক সার্জেন্ট মোঃ রইছ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ক্যাডেট সোহেল রানা, সাবেক কর্পোরাল মোঃ মুরাদ হোসেন, সাবেক সিইউও আলীমেল হাকিম মুনশী, সাবেক সার্জেন্ট মোঃ সাহা আলম, সাংবাদিক সাবেক ক্যাডেট রাকিবুল ইসলাম রাকিব।
এছাড়াও আলোচনায় অংশ নেন সার্জেন্ট অলি ওল্লাহ, জুনাইদ হোসেন, রিয়াদুল ইসলাম, কর্পোরাল-আব্দুল হালিম, মশিউর রহমান, সারোয়ার জাহান, রয়হান উদ্দিন, সোহেল রানা, মতিউর রহমান, জিহাদুল ইসলাম, ল্যান্স কর্পোরাল- সিয়াম, শুভ, ক্যাডেট সহমুদুল ইসলাম, রাকিবুল ইসলাম, নাসেরুল ইসলাম, মাহবুব ইসলাম, রুকনুজ্জামান, মিলন মিয়া, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, বেগ রাফি, ফয়সাল আলম, সাহাব উদ্দিন, জুয়েল রানা, ইমরান হোসেন, রহমত উল্লাহ, বাপ্পি আহমেদ প্রমুখ।