গত ২৮ এপ্রিল (রোজ শুক্রবার) নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ ও কাশবনের স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া “কাশবন উইমেন ইউনিট” এর সম্মানিত সদস্য নওরীন ফেরদৌসী মিমি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ক্যাডেট হিসেবে, চান্সপ্রাপ্ত হওয়ায় ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৭৭ তম মেধাক্রম অর্জন করায় কাশবনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশবন তরুণ সংঘের উপদেষ্টা ম.নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশবন তরুণ সংঘের শুভাকাঙ্ক্ষী ডাক্তার আসাদুজ্জামান চৌধুরী। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশবন তরুণ সংঘের সহসভাপতি মোঃ মোজাম্মেল হক, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রিদওয়ানুল হাসান ফাহাদ ও সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী। এছাড়াও “কাশবন উইমেন ইউনিটের” হামিমা সুলতানা যুথী,আতিকা ইয়ানাফ ফেরদৌসি,ফাতেমাতুজ জোহুরা, আইরিন ফেরদৌসী ইমি,জান্নাতুল ফেরদৌস মিম, জান্নাতুল মাওয়া প্রমূখ শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠান প্রাণবন্ত হয়। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান মাহমুদের সমাপনী বক্তব্যের মাধ্যমে “ঈদ উপহার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শেষ হয়।