ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার ভাংনামারী বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল/২০২২) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ভাংনামারী ইউনিয়ন বি এন পি’র সভাপতি এড আঃ মান্নান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুর হক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক ছগীর আহমদ আঃ হাশিম মেম্বার ইদ্রিস আলী মোজাম্মেল হক জেলা যুবদলের সহসভাপতি কামরুল ইসলাম আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রতন এড রাইসুল ইসলাম ছাত্র দলের সভাপতিসহ নেতৃবৃন্দ।