ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৪ এপ্রিল/২০২২) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান খান, আব্দুল কদ্দুছ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য সংগঠনের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল বসাক (বিস্তারিত আসছে)….
মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন।