ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৭ এপ্রিল/২০২২) ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।