আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ




মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও গৌরীপুরে খোলা ডেল্টা স্পিনার্স লিমিটেড ॥ ডবল বেতন; সিঙ্গেলই দেয় না!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার গেল (২৬মার্চ/২০২২) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে অবস্থিত ডেলটা স্পিনার্স লিমিটেড বন্ধ না থাকায় শ্রমিকরা কাজে যোগ দিতে বাধ্য হন। শ্রমিকরা জানান, এ অতিরিক্ত কাজের জন্য তাদের কোনরূপ বোনাস বা অভারটাইম দেয়া হয়নি।

এ মিলে ৯বছর যাবত কাজ করছেন রোজিনা আক্তার (ছদ্মনাম) ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডবল বেতন; সিঙ্গেলই (শ্রমআইন অনুযায়ী) দেয় না! আর কিছু বলবো না, তাহলে আমারও চাকুরী যাবে। দুই সন্তান নিয়ে না খেয়ে মরতে হবে।

এ প্রসঙ্গে ডেলটা স্পিনার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজার এ কে এম মোনায়েম সরকার বলেন, করোনাকালীন দুর্যোগের সময় তো অনেক ছুটি ভোগ করছে, তাই এখন ক্ষতিটা পুষিয়ে নেয়ার জন্য শ্রমিকদের সঙ্গে কথা বলেই আজ (স্বাধীনতা দিবসে) খোলা রেখেছি।
সরকারি ছুটির দিনে বা অতিরিক্ত কাজের জন্য বোনাস প্রসঙ্গে মিলের ম্যানেজার (এডমিন) মাহমুদুল হাসান এ প্রতিনিধিকে কিছুই বলতে পারেননি। তিনি বলেন, শ্রমিকরা স্বঃফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন। করোনাকালীন বন্ধের কারণে এখন খোলা রাখা হচ্ছে।
এদিকে মিলের ৬৭জন শ্রমিকের সঙ্গে কথা হয় এ প্রতিনিধির। তাদের একজনও জানেন না ‘স্বাধীনতা দিবস কী; কবে’। বাচ্চাদের সরকারি ছুটি আজ সেটা জানেন ২৯জন শ্রমিক। কেননা তাদের বাচ্চা আজ স্কুলে যায়নি।

শ্রমিকরা অভিযোগ করেন শুধু স্বাধীনতা বা বিজয় দিবস নয়, এ স্পিনার্স মিলে শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা দেয়া হয়নি। ইতোমধ্যে একাধিবার মহাসড়ক অবরোধ করেও শ্রমআইন অনুযায়ী বেতন-ভাতা তো দূরের কথা মিডিয়ার সামনে যারা কথা বলেছে তারাই চাকুরীচ্যূত হয়েছেন। তাই এখন কেউ আন্দোলনের নামও মুখে নেয় না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১