ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলা। মেলায় মঙ্গলবার (২২মার্চ/২০২২) বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা অধিদপ্তর।
সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ।