দুপুর থেকে আদরের নাতিকে খোঁজে পাওয়া যাচ্ছে না! অসুস্থ্য দাদী বিছানায় ছটপট করছেন, মেহেদী কী আসছে! মেহেদীকে পাওয়া গেছে!! সন্ধ্যায় ঘনিয়ে এলেও নাতি বাড়ি ফিরেনি; দাদীর শারীরিক অবস্থাও দুর্বল হতে থাকে। রাত ১০টায় চিরবিদায় নেন দাদী আছিয়া খাতুন (৬৮)। আর দেখা হলো না নাতীকে। এ ঘটনা ঘটে শুক্রবার (১১মার্চ/২০২২) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের মাহমুদনগর গ্রামে। নিখোঁজের ১২দিন অতিক্রম করেছে। সন্ধান মিলছে না আমির হামযা মেহেদী (১৪)।
নিখোঁজের ঘটনায় তার বাবা শফিকুল ইসলাম রানা ১৯মার্চ গৌরীপুর থানার সাধারণ ডায়রী করেছেন। জিডি নং ৮৪১। তিনি জানান, মাদ্রাসাতুল নূরুল উলুম মাদরাসার আরবী বিভাগে অধ্যয়ন করতো। কাউকে কিছু না বলে মাদরাসা থেকে চলে যায়। ওইদিন দুপুরের পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, আমার সন্তানের চিন্তায় অসুস্থ্য আমার মা আরো অসুস্থ্য হয়ে পড়েন। আমার ছেলের মুখ শেষবার মতো দেখতে পারেনি আমার মা। ওইদিন রাতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
সাধারণ ডায়রীর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, নিখোঁজের বার্তা প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও সন্ধানের জন্য চেষ্টা অব্যাহত আছে।