আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৪, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজন সমাবেশের সফল পাঁচ স্বজনকে সংবর্ধিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে শুক্রবার (১১মার্চ/২০২২) শিক্ষা, চিকিৎসা, ন্যায় বিচারসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজনকে স্বজন সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত স্বজনরা হলেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার চৌধুরী, নেত্রকোণা শেখ হাসিনা বিশ^বিদ্যালয় মেডিকেল কলেজের প্রভাষক ডা. সানজিদা খানম, মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষিবিদ তাসফিয়া হায়দার ও স্বজন সানজিদা ইসলাম তাইতী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর স্বজন উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সফল জননী বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী অটোরাইস মিলের মালিক মোছা. আঞ্জুমানারা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, যুগ্ম সম্পাদক মো. মজিবুর রহমান, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, মো. সুমন মিয়া, লুৎফা রূপা, শামীম আনোয়ার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. সেলিম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব প্রমুখ।
স্মৃতিচারণপর্বে স্বজন তানজিনা বলেন, বাবার হাত ধরে কক্সবাজারে ভ্রমণে যাওয়ার মাধ্যমে এ সংগঠনে আমার যাত্রা শুরু হয়। বাবা সেলিম চৌধুরী আজ আমাদের মাঝে নেই, আছে এই প্রিয় সংগঠন এবং প্রিয় মানুষগুলো। মানুষের কল্যাণে কাজ করার প্রত্যেকটি কর্মকা-ে আমি অনুপ্রাণিত।
স্বজন ডা. সানজিদা বলেন, দূর থেকে যখন দেখি আমার প্রিয় সংগঠনের কার্যক্রম, সত্যিই আমি অভিভূত হয়ে যাই। একসঙ্গে কাজ করতে না পারলেও সকল স্বজনদের মাঝেই আমি আছি।
স্বজন ডা. আসাদ বলেন, প্রত্যেক মানুষকে মনুষ্যত্বপূর্ণ মানবিক মানুষ হতে হবে। আর সেই মানুষগড়ার কাজটি করে যাচ্ছে স্বজন সমাবেশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১