আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১২, ২০২২, ১১:০২ অপরাহ্ণ




গৌরীপুরে গণিত অলিম্পিয়াডের সনদপত্র বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান

জীবনের মাঝামাঝি বা শেষ প্রান্তের একদল মানুষ শিশুদের খেলায় মেতে উঠেছেন। এ যেন শৈশব আর কৈশরকে মনের মাঝে ধারণ করে নিচ্ছেন। তাদেরই ক’জন খেলছেন আর শিখছেন ‘খাটো কাঠি লম্বা কাঠি।’ অন্য অংশে চলছে সংখ্যার রেলগাড়ি। মাঝে ক’জন মেতে উঠেছেন যোগযন্ত্র, সংখ্যার চাকা. ১০০ডটে গুণ, গুণের সাপলুডুতে। এমন দৃশ্যের দেখা মিলে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে আয়োজিত গণিত অলিম্পিয়াডে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ৬দিনব্যাপি এ কর্মসূচির সমাপনি ঘটে শনিবার (১২মার্চ/২০২২)। গণিত অলিম্পিয়াড অংশ নেয়া সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, চমৎকার আয়োজন। নতুন জগতে পা রাখলাম। গণিত অলিম্পিয়াড খুব মজা লেগেছে।
সমাপনি দিনে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, ভয়কে জয় করে নতুন প্রজন্মের মাঝে গণিত এখন একটি মজার খেলায় পরিণত হয়েছে এই গণিত অলিম্পিয়াডে। এ কৌশল শিশুদের নিকট আরো সহজতর করে পৌঁছে দেয়ার জন্যই সরকার সার্বিক সহযোগিতা করছেন। সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা জানান, গণিত অলিম্পিয়াডের মাধ্যমে আমরা নুতন জগতে পা রেখেছি। চমৎকার কৌশল কোমলমতি শিশুদের শিখন শিখায় খুব কাজে লাগবে।
উপজেলার রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহারের মাধ্যমে প্রাথমিক গণিত প্রশিক্ষণে অংশ নেন ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষক। গণিত অলিম্পিয়াডের নতুন জগতে শিক্ষকদের নিয়ে যান নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মঞ্জুরা আক্তার।
অলিম্পিয়াডে অংশ নেন আজহারুল ইসলাম, পাপিয়া সুলতানা, সাবিনা আইরিন, সুমি আকতার, রুমা সুলতানা, লাইলী আক্তার, নাসরিন আক্তার, আশা আক্তার, তানিয়া পারভীন, উম্মে হাবিবা, মো. মনোয়ার হোসেন, মো. আতাহার হোসেন, মো. আশরাফুল আলম, মো. মাসুদ মিয়া, শিল্পী রানী পাল, তাপসী রানী দাস, মো. নুরুল ইসলাম, কোহিনূর বেগম, ফাহিমা শারমিন, রাহিমা আক্তার, ঝর্ণা বেগম, রাশিদা আক্তার, মো. ফঅরুক হোসেন, মো. হারুন অর রশিদ, উম্মে হাজেরা, এনামুল হোসেন, মো. মনির হোসেন তালুকদার, ফাতেমা খাতুন, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১