আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১২, ২০২২, ৬:৪৯ অপরাহ্ণ




গৌরীপুরে বিএনপিকে যুবলীগের হুশিয়ারী ‘জাহান্নামের রাস্তা’॥গৌরীপুরে আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি-জামাতের নৈরাজ্য ও সরকার বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১২মার্চ২২) উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচুড়া চত্বরে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বিএনপি’র নেতৃবৃন্দকে হুশিয়ারী দিয়ে বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রের নীলনকশা নিয়ে গৌরীপুরের রাস্তায় নামলে, সেই রাস্তা আপনাদের জন্য জাহান্নামের রাস্তায় পরিণত করা হবে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১