আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ২:৩৩ অপরাহ্ণ




কৃষকের সাইকেলে ডিসি

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদানকেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতিপুরাতন একটি সাইকেল মিনিটখানেক চালান।

শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে এ ঘটনা ঘটে। তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এর পর থেকে ডিসির এ সাইকেল চালানোর কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে সেকালের একটি বাইসাইকেল চালাতে দেখা যায়।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান   কলেজজীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, আমাদের শৈশব-কৈশোরজুড়ে ছিল সাইকেল। আমার কলেজজীবনের স্বপ্নের সাইকেল ছিল ফিনিক্স। চীন থেকে এসেছিল। আমরা অবশ্য বলতাম ফনিক্স। এখন গ্রাম-শহর সবখানেই শুধু বাহন হিসেবে নয়, বরং এখন স্বাস্থ্যরক্ষার জন্যও সাইকেল চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সাইকেলকে পরিবেশবান্ধব সবুজ বাহন বলা হয়ে থাকে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে অনেক দিন পর সাইকেল চালিয়েছি। এটি অবশ্য আমি উপভোগ করে বেশ মজাও পেয়েছি।

প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিয়েছেন। জোনায়েদ হাবীব নামক একজন ফেসবুক ব্যবহারকারী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মুখে সবসময় হাসি লেগেই থাকে। সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক। বেশির ভাগ মানুষ তাকে মাটি ও মানুষের ডিসি বলে ডাকেন। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য জনসচেতনতা বাড়াতে ডিসির নিজেই সাইকেল চালনার ঘটনা সত্যিই অসাধারণ ও অনুকরণীয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১